People Voice
লিড নিউজ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো বিএনপি সরকারপ্রধান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সরকারের কর্মকর্তারা জা‌নিয়েছেন, নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতেও যেতে পারেন বলে জানা গেছে। তবে এ সফরের বিস্তারিত কর্মসূচি ও সেখানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকগুলো এখনো চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরের সময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্যও দেবেন। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম জাতিসংঘ সফর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ চলছে। চলতি মাসে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি ৫০ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

Related posts

এমবাপ্পে–দেম্বেলেদের হতাশা, ইয়ামাল–ওইয়ারসাবালদের আনন্দ

News Desk

বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?

News Desk

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা,পদক্ষেপ নেবে ঢাকা

News Desk