People Voice
লিড নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়।
পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, এবং শামা ওবায়েদ ইসলাম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২, হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন:
ক) প্রতিমন্ত্রী-১: দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনও বিষয়।
খ) প্রতিমন্ত্রী-২: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এল ডি সি উত্তরণ, আই সি টি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

Related posts

এক পরিবারের অ্যাকাউন্টে ৮ হাজার কোটি টাকা লেনদেন

News Desk

বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন পাঁচই মে

News Desk

রাকিব হত্যার মূল আসামী ইয়াসিনকে ধরছে না পুলিশ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

News Desk