People Voice
খেলাধূলা

ফাইনালের আগেই পিছিয়ে নেই তো আর্জেন্টিনা

আজ নিউইয়র্কে স্পেন আর আর্জেন্টিনা মাঠে নামবে আরেকটি বিশ্বকাপ জয়ের লড়াইয়ে। কিন্তু মাঠে নামার আগেই হেরে গেল আর্জেন্টিনা! কারণ ইতিহাস বলছে, নারী-পুরুষ মিলিয়ে শেষ ১৪টি বিশ্বকাপ ও ইউরো ফাইনালের ১৩টিতেই জিতেছে প্রথম সেমি ফাইনাল খেলা দল।

বিশ্বকাপে প্রথম সেমি ফাইনাল খেলাটার একটা সুবিধা আছে। প্রথম সেমি ফাইনালে যারা খেলে, স্বাভাবিকভাবেই তারা এক দিন বেশি সময় পায়। ইউরোতে অবশ্য দিনের পার্থক্য থাকে না। এক দিনে দুই সেমি ফাইনাল হওয়াতে কয়েক ঘণ্টা বেশি বিশ্রাম পায় প্রথম সেমিফাইনাল খেলা দল।

তবে সেমিফাইনাল থেকে ফাইনালের পথে স্পেনের চেয়ে কম ভ্রমণ করতে হয়েছে আর্জেন্টিনাকে। ফ্রান্সের বিপক্ষে খেলে স্পেন দল ডালাস থেকে রওনা দিয়েছিল নিউইয়র্কে। ২৫০০ কিলোমিটার পথ তারা পাড়ি দিয়েছিল সাড়ে ৩ ঘণ্টায়। অন্যদিকে আর্জেন্টিনাকে ভ্রমণ করতে হয়েছে ১২০০ কিলোমিটার পথ, বিমানে সময় লেগেছে আড়াই ঘণ্টা।

স্পেন ফুটবল দল
স্পেন ফুটবল দল: রয়টার্স

নিউইয়র্কে খেলাটা শুরু হবে স্থানীয় সময় বেলা ৩টায়। কড়া রোদের মধ্যে খেলতে হবে দুই দলকে। বিশ্রামে ঘাটতি থাকলে তার প্রভাব দেখা যাবে মাঠে। গত ১৪ ফাইনালের ইতিহাস অন্তত তা–ই বলছে।

২০১২ ইউরো থেকে শুরু। সেবার প্রথম সেমি ফাইনালে জিতে শিরোপা জিতেছিল স্পেন। ২০১৩ নারী ইউরোতে প্রথম সেমিতে জেতা জার্মানি নরওয়েকে হারিয়েছিল ১-০ গোলে। ২০১৪ বিশ্বকাপে এক দিন বেশি বিশ্রাম পেয়েছিল জার্মানি। টাইব্রেকারে জিতে ফাইনাল নিশ্চিত করতে হয়েছিল আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সেটাই হয়ে উঠেছিল বড় প্রভাবক।

এবার পালা ২০২৬ বিশ্বকাপ ফাইনালের। এক দিন বেশি বিশ্রাম নাকি কম ভ্রমণ—জয় হবে কাদের?

Related posts

বিশ্বকাপের রহস্যময় সমর্থক ‘উদি নেকো’

News Desk

ফারুকের মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ

News Desk

বিসিবি সভাপতির উপদেষ্টা মনোনয়ন ‘গঠনতন্ত্র বহির্ভূত’

News Desk