People Voice
রাজনীতি

যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না। একইভাবে জুলাইকেও অস্বীকার করার সুযোগ নেই।
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারে আসার পর সব ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী। আমরা সচেতনভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।

Related posts

রাজনীতি হিন্দু–মুসলমানকে মাঝেমধ্যে আলাদা করে দেয় : মির্জা ফখরুল

News Desk

দ্বিমতের বিষয় নিয়ে জনগণের কাছে যেতে হবে: জোনায়েদ সাকি

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় : সারজিস আলম

News Desk