People Voice
আন্তর্জাতিক

স্পেনে ঢুকে পড়লো ৬০ হাজার অভিবাসী, ৫৭ জনের মৃত্যু

স্পেনের ভূখণ্ড সেউতায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী ঢুকে পড়েছে। সীমান্ত অতিক্রমের সময় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেউতার প্রেসিডেন্ট জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউতায় প্রবেশ করেছেন। সীমান্ত অতিক্রমের সময় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।
সরকারের একজন মুখপাত্র জানান, নিহতদের মধ্যে কেউ কেউ ডুবে গেছেন এবং অন্যরা শহরের ব্রেকওয়াটারে ওঠার সময় পদদলিত হয়েছেন। তবে তিনি পৃথকভাবে কতজন কোন কারণে মারা গেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি।
সেউতা উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর। এটি ভৌগোলিকভাবে মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত হলেও রাজনৈতিকভাবে স্পেনের অংশ।
বিবিসি জানায়, স্পেনের সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর এই অভিবাসী ঢলের ঘটনা ঘটেছে। আদালত বলেছে, সেউতা বা স্পেনের আরেকটি ছিটমহল মেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতিটিকে একটি ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, সব অবৈধ অভিবাসীকে ‘যত দ্রুত সম্ভব’ মরক্কোতে ফিরিয়ে দেয়া হবে। ইউরোপের বেশ কয়েকজন নেতা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Related posts

জাতিসংঘে ভোটের প্রচারণায় ৩ দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

News Desk

বাংলাদেশে সংকটের জন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না: ভারত

News Desk

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

News Desk