People Voice
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে: ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষ এখনও অনেক দূরে অবস্থান করছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু তিনি যোগ করেন যে, দুই পক্ষ এখনও কোনো চুক্তির কাছাকাছি নয়।
জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত আলোচনার থেকে অনেক দূরে। আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও অনেক ফাঁক রয়েছে এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়ে গেছে।
আলোচনার সঙ্গে পরিচিত কয়েকজন ব্যক্তি শুক্রবার সিবিএস নিউজকে জানান, ট্রাম্প প্রশাসন কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য আবারও পাকিস্তানে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পাঠাতে পারে।
গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে সরাসরি আলোচনা করেন। তবে তাতে তাৎক্ষণিক কোনো ফল পাওয়া যায়নি।

Related posts

‘বিরল ও সেরা গোয়েন্দা’ ড্রোন বিধ্বস্ত, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

News Desk

স্পেনে ঢুকে পড়লো ৬০ হাজার অভিবাসী, ৫৭ জনের মৃত্যু

News Desk

অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

News Desk