People Voice
বিনোদন

হ্যাপিলি ম্যারিড! আরিফিন শুভ–কেয়া পায়েলের পোস্ট নিয়ে জল্পনা

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন। সেখানে কেয়া পায়েলকে আলিঙ্গন করে থাকতে দেখা যায় শুভকে। ছবির ক্যাপশনে লেখা, ‘হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল’। কেয়া পায়েলের অ্যাকাউন্টে লেখা, ‘হ্যাপিলি ম্যারিড উইথ আরিফিন শুভ’।

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই শুরু হয় জল্পনা। অনেকেই মন্তব্য করতে থাকেন, ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের পর হয়তো সত্যিই নতুন করে সংসার শুরু করেছেন আরিফিন শুভ। কেউ কেউ দুই তারকাকে অভিনন্দনও জানাতে শুরু করেন।  তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে বিয়ে করেননি আরিফিন শুভ ও কেয়া পায়েল। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টটি তাঁদের নতুন চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ।

প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। অন্যদিকে চরকির কোনো কনটেন্টে এটিই কেয়া পায়েলের প্রথম কাজ। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) প্রকল্পের আওতায় নির্মিত সপ্তম ফিল্ম এটি। সহপ্রযোজনায় রয়েছে ছবিয়াল।

সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন আর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই এগিয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প। নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবে, তার একটা প্রতিফলন পাওয়া যাবে ফিল্মে। আশাবাদী যে দর্শকদের মধ্যে একটা উপলব্ধি তৈরি করতে পারব।’

Related posts

১০০ কোটির বাড়িতে উঠবেন আমির, সাবেক স্ত্রী ও সন্তানদের জন্যও থাকছে ব্যবস্থা

News Desk

বুলেটপ্রুফ বারান্দা থেকে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান

News Desk

প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল

News Desk