People Voice
অপরাধবিনোদন

হত্যাচেষ্টা মামলার আসামী সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাসসহ ১৭ তারকা

এবার জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তারসহ ১৭ অভিনয়শিল্পী। গতকাল সোমবার আদালত তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা নেওয়ার আদেশ দিয়েছেন।

ঢাকার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার আদালতের আদেশের কপি তাঁরা পেয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত মাসে (মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে ভাটারা থানায় এই আবেদন এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক।

বিকেল পৌনে ৫টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের তালিকায় মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, জায়েদ খান, আশনা হাবিব ভাবনা, আজিজুল হাকিমের নাম রয়েছে। পরিদর্শক সুজন হক বলেন, মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সম্প্রতি অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধেও মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলমকে (শ্রাবণ) হত্যার অভিযোগে এ মামলা হয়।

Related posts

সম্পর্ক ভেঙে গেছে অভিনেত্রী সামিরা খান মাহির

News Desk

তিন সীমান্ত দিয়ে আরও ১৭২ জনকে পুশইন করলো বিএসএফ

News Desk

কৌশলে গ্রাহকের টাকা আত্মসাত,কারাগারে সাইমুন রুবেল

News Desk