People Voice
জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে ২০২৮ সালে: তথ্য উপদেষ্টা

ঢাকার বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৮ সালে জাতীয় গ্রিডে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার উদ্যোগ নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৮ সালের অগাস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই কেন্দ্র থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবো।’
নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের জাহেদ উর রহমান বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ‘ক্লিন কেয়ার’ নামে একটি ডিজিটাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করেছে।’
মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করেন তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন।’ যা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করবে বলে আশা করেন তিনি।
আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন হয়ে আছে তুলে ধরে তিনি বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকার বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Related posts

কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি

News Desk

‘অতি গোপন’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

News Desk

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

News Desk