People Voice
লিড নিউজ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ জুলাই) ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, বিকাল ৬টা পর্যন্ত ১ হাজার ৭০০ জন ফলোয়ার যুক্ত হয়েছেন।
টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।
অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়।

Related posts

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি রোগটি কী, চিকিৎসা আছে?

News Desk

প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোটের’ কথা ভাবছে ইসি

News Desk

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

News Desk