People Voice
জাতীয়

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) নাম ভাঙিয়ে ‘ফল উৎসব’, সতর্ক থাকার আহ্বান

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার নাম ও পরিচয় ব্যবহার করে একটি স্বার্থান্বেষী চক্রের ‘ফল উৎসব’ আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের মূল নেতৃত্ব।  এনজেএফ ঢাকার পক্ষ থেকে জানানো হয় এই চক্রের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই।

এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) নাম ও সুনাম বিক্রি করে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছে। সম্প্রতি তারা সংগঠনের নাম ব্যবহার করে একটি ‘ফল উৎসব’ এর আয়োজন করে। এর আগেও এই চক্রটির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানানো হলেও তারা তা অমান্য করে একই কাজ করে যাচ্ছে।

মূলত সংগঠনের নাম ভাঙিয়ে নিজেদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিল করাই এই চক্রের মূল উদ্দেশ্য।বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এনজেএফ ঢাকা সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এই ভুয়া চক্রের কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য এবং তাদের সকল আর্থিক বা সামাজিক লেনদেন ও কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এনজেএফ ঢাকা সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। অবিলম্বে এই ভুয়া ও অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করলে উক্ত চক্রের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই চক্রের কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার নেতৃবৃন্দ।

Related posts

ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি

News Desk

অটোরিকশার নিয়ন্ত্রণে সড়ক-মহাসড়, দায় কার?

News Desk

নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব,আচরণবিধির খসড়া চূড়ান্ত

News Desk