People Voice
চট্টগ্রাম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৫ নম্বর ব্লকে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসে অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা তাদের খোঁজে অভিযান চালাচ্ছেন।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।স্থানীয়দের তথ্যমতে, মাদ্রাসায় প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিল। বাকিদের উদ্ধারে জন্য ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

Related posts

জব্বারের বলীখেলায় আবার চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

News Desk

খাগড়াছড়িতে অপহৃত পাঁচ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী মুক্ত

News Desk

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

News Desk