People Voice
জাতীয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা,৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে জামায়াত। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Related posts

কোনো ব্লেম নিতে রাজি না, নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি: সিইসি

News Desk

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:বেগম খালেদা জিয়া

News Desk

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম

News Desk