People Voice
প্রবাস

সাজা শেষে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিভিন্ন অপরাধে সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ২২ বাংলাদেশি ছাড়াও ভিয়েতনামের ৯, ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতীয় ২ ও চীনা ২ নাগরিক রয়েছেন।

গেলো সোমবার মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বিদেশি নাগরিকের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী কেএলআই ১, ২ ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে দেশটির আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়।

Related posts

মালদ্বীপে বিশেষ অভিযান, আটক ৫০ প্রবাসী

News Desk

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর :আরিফুল হক চৌধুরী

News Desk

প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোটের’ কথা ভাবছে ইসি

News Desk