People Voice
আন্তর্জাতিক

ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ার পরামর্শ

ভারতের পররাষ্ট্রনীতির কাঠামোয় বাংলাদেশের অবস্থানকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে নয়াদিল্লি সরকারকে পরামর্শ দিয়েছে লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

ভারত সরকারকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, জনগণকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে অবস্থান ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৯৭১ সালের চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও দেওয়া হয়েছে গুরুত্ব।

ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি গত বছর একটি প্রতিবেদন পেশ করেছিল। তাতে দুই দেশের সম্পর্কের উন্নতিতে সব দিক খতিয়ে দেখে বেশ কিছু সুপারিশ জমা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সেই সব পরামর্শ ও সুপারিশ অনুযায়ী কী কী পদক্ষেপ নিয়েছে, তা সবিস্তার জানিয়েছে। তা সংযোজন করে বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হয় পূর্ণাঙ্গ প্রতিবেদন। সেখানেই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বিনির্মাণের পরামর্শ দেওয়া হয়।

কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিষয়েও জানতে চেয়েছিল। জবাবে নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

Related posts

আমনা বালুচের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ঢাকায় এসে খুশি পাকিস্তানের পররাষ্ট্র সচিব

News Desk

ট্রেনের যাত্রীদের জিম্মি: ২০ সেনা নিহত

News Desk

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

News Desk