People Voice
লিড নিউজশিক্ষা

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করছে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। আজ (১৪ জুলাই) বিকেলে সংসদ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

একই সাথে আগামীকাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের একাংশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ৩টার পর আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর আগে বেলা ৩টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ডাক দেওয়া হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করছে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে রাজধানীর পাশাপাশি সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সারা দেশে চলমান এই ছাত্র বিক্ষোভে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি আরও জোরাল হচ্ছে।

Related posts

চার দিনের সফরে কাতার গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

News Desk

নতুন ভোটার ৪৫ লাখ ৭১ হাজার, মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

News Desk

সাবেক রাষ্ট্রপতিরা যেসব সরকারি সুবিধা পান

News Desk