People Voice
রাজনীতি

চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে চীনের উদ্দেশে রওনা দিচ্ছে প্রতিনিধি দলটি।

এ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। দলটির দ্বিতীয় পর্যায়ের সফর অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল।

এ পর্যায়ে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান।

Related posts

ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন, শিক্ষামন্ত্রীকে হাসনাত

News Desk

রাজনীতিবিদদের জন্য কঠিন হয়ে যাবে রাজনীতি, আশঙ্কা রাষ্ট্রপতির

fz@admin

একইসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন সম্ভব: নাহিদ ইসলাম

News Desk