People Voice
খেলাধূলা

টি–টোয়েন্টিতে লিটন অধিনায়ক, শেখ মেহেদী সহ অধিনায়ক

লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এই সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আপদকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটনকে।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। আজ বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।

মেহেদীকে সহ–অধিনায়ক করা নিয়ে জানতে চাইলে নাজমূল জানিয়েছেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তারা।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ওই সিরিজের যাঁরা দলের ছিলেন তাঁদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাঁদের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

চোটের কারণে জায়গা হয়নি তাসকিনের। তাঁর অধিনায়ক হওয়া নিয়েও মাঝে কথা উঠেছিল। তবে চোটের কারণে বিশ্রাম দিয়ে দিয়ে খেলতে হবে। এজন্য লিটনের সঙ্গে টি–টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে নাম আসেনি তাঁর।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তান সফরের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।

Related posts

ফিল্ডিংয়ে বাজে দল পাকিস্তান

News Desk

অসহায় আত্মসমর্পণ ফ্রান্সের, ১৬ বছর পর ফাইনালে স্পেন

News Desk

আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়, সুইজারল্যান্ডের কোচ

News Desk