People Voice
আন্তর্জাতিকজাতীয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 

তিনি বলেন, আমি পবিত্র এই মাসে, ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই-বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছি।

 

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন, আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। এই পবিত্র দিন উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।

Related posts

নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব,আচরণবিধির খসড়া চূড়ান্ত

News Desk

শুল্ক আরোপের পর বিশ্বনেতারা ‘স্যার’ ডাকছে : ট্রাম্প

News Desk

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

News Desk