বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তারা হলেন: ১. শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অতিরিক্ত ডিআইজি হিসেবে। ২. স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে। ৩. রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) তোফায়েল আহমেদকে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে। ৪. ডিএমপির ডিসি সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে।
৫. সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে। ৬. এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে। ৭. হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে। ৮. পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিমকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে।
৯. রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিসি মো. আল মামুনকে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে। ১০. নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে। ১১. এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে।
১২. রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়াকে পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি হিসেবে। ১৩. পুলিশ অধিদপ্তরের এআইজি মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে। ১৪. এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবীকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে।
১৫. পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আবদুল্লাহ আল মামুনকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে। ১৬. পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীনকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে। ১৭. রেলওয়ে পুলিশ ঢাকার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়াকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
