People Voice
অপরাধ

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টায় নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় বনানী কাঁচাবাজারের পাশে ১২ নং রোডের ৪৪ নং বাসার ১১ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, বহুতল ভবনটির ১১ তলায় আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

Related posts

গাবতলী পশুর হাট ইজারায় অনিয়ম, ডিএনসিসিতে দুদকের অভিযান

News Desk

মেজর সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল

News Desk

রেলওয়ে পুলিশের অভিযান, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

News Desk