People Voice
লিড নিউজ

জরুরি অবস্থা বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা

দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এমন কিছু আমার জানা নেই। দু’একটি পত্রিকায় দেখেছি। তবে অনলাইনে এ নিয়ে অনেক গুজব-গুঞ্জন হয়েছে। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত এটি অবশ্যই গুজব।

তিনি বলেন, সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি, বিচলিত হওয়ার কিছু নেই।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বারবার বলেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে, সব এ লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনাবোধের প্রতি আস্থা আছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মতবিরোধ হয়েছে, পরে আবার মতবিরোধ শেষও হয়েছে। প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো বলে বিশ্বাস করি।

আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করা নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা এটি বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেজন্য পদক্ষেপ নিচ্ছেন। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ রয়েছে, আশা করি সেটি দূর হয়ে যাবে।

Related posts

এনসিপি নেতা তানভীরকে অব্যাহতি

News Desk

সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং থাকব: মির্জা ফখরুল

News Desk

ভারতের সরকারি দল বিজেপি বলছে ‘কেউ যুদ্ধ চায় না’

News Desk