People Voice
লিড নিউজ

আওয়ামী লীগের কার্যক্রম মনিটরিং করছে সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে— আমরা অবশ্যই মনিটরিং করছি। তারা বাংলাদেশের বাইরে থেকে এমন কার্যকলাপ করে আমাদের এখানে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা অবশ্যই এটা মনিটরিং করছি, আমরা দেখছি। এই বিষয়ে আরও যথাযথ তথ্য সংগ্রহ করার পর আপনাদেরকে জানাতে পারবো।

রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকেন্দ্রে বডি-ওয়্যার ক্যামেরা ব্যবহার করে আমরা নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারবো। এটায় এআই সম্পৃক্ত করা আছে, যার ফলে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এসপি কিংবা ওসি মনিটর করতে পারেবন।

যদি কোও জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় যায়, সেক্ষেত্রে তারা খুব দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন। এটা খুবই জরুরি এবং শনিবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা বলেছেন— এটা যেন খুব দ্রুত কেনা হয়। আমাদের লক্ষ্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সবাই যেন খুবই উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা যেন ৪৭ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেজন্য এই বডি-ওয়্যার ক্যামেরা কেনা হচ্ছে।

এদিকে, আগামীকাল সোমবার (১১ আগস্ট) প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। তিনি বলেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর করতে চাচ্ছি। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ।

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচবি বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা আমাদের অভিবাসন এমন জায়গায় নিয়ে যেতে পারি— যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয়। এগুলো নিয়ে কিছু আলাপ হবে এবং এটার আলোকে কিছু চুক্তি স্বাক্ষর হবে।  প্রেস সচিব বলেন, মালয়েশিয়ার বড় বড় যেসব কোম্পানি আছে— তাদের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা হবে।

শফিকুল আলম বলেন, আগামী ১২ আগস্ট একটি বিজনেস কনফারেন্স আছে। এরপর ১৩ আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) সম্মানসূচক ডিগ্রি দেবে। এই অনুষ্ঠানে আমরা আশা করছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উপস্থিত থাকবেন । মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ১২ আগস্ট একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে। সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আশা করছি, মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক আছে, সেটা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

Related posts

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে হল

News Desk

ডিসেম্বরে হতে পারে নির্বাচন: ড. মুহাম্মদ ইউনূস

News Desk

প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা

News Desk