দেশের এক থেকে দেড় হাজার সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় এই পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ৪ এর অধিক বয়সি শিশুদের জন্য পরিচালিত প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের যেসব বিদ্যালয় নির্দিষ্ট শর্ত পূরণ করবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। শর্তগুলো হলো— প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত আলাদা ও সজ্জিত শ্রেণিকক্ষ থাকতে হবে, প্রাক-প্রাথমিক শ্রেণিতে তুলনামূলকভাবে বেশিসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে, শ্রেণিকক্ষে দরজা-জানালা মজবুতসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দপ্তরীকাম নৈশপ্রহরী থাকতে হবে, নির্ধারিত শ্রেণিশিক্ষক থাকতে হবে, যিনি আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ এবং ৪+ বয়সি শিশুদের জন্য ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি চালু থাকতে হবে।
বিভাগভিত্তিক যে বরাদ্দের সিদ্ধান্ত
জানা গেছে, প্রতিটি বিভাগ থেকে নির্ধারিত সংখ্যক বিদ্যালয় নির্বাচন করা হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৫০টি, চট্টগ্রাম থেকে ২০০টি, খুলনা, রাজশাহী ও রংপুর থেকে ২০০টি করে, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে ১৫০টি করে বিদ্যালয় এই সুবিধা পাবে।
৪ মের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ
২০২৩ শিক্ষাবর্ষে ৪ এর বেশি বয়সি শিশুদের জন্য চালু করা ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনাকারী বিদ্যালয়গুলোর মধ্যে থেকে উপরের শর্ত অনুসারে বিদ্যালয় বাছাই করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত বিদ্যালয়ের তালিকা নির্ধারিত তথ্য ছকে পূরণ করে আগামী ৪ মে’র মধ্যে ই-মেইল (dpepreprimary@gmail.com) এবং হার্ড কপি উভয়ভাবেই পাঠাতে বলা হয়েছে।