People Voice
অপরাধ

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার হয়েছেন মাইটিভির চেয়ারম্যান মো: নাসির উদ্দীন সাথী।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো: জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।

এ মামলায় প্রধান আসামি করা হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Related posts

সোনাইমুড়ীতে চাঁদা চেয়ে চিঠি, না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে তালার অভিযোগ

News Desk

হত্যাচেষ্টা মামলার আসামী সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাসসহ ১৭ তারকা

News Desk

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk