People Voice
জাতীয়

পুলিশের তালিকায় থাকে না অনেক তথ্য

সাধারণত ব্যাটারি চালিত অটোরিকশা থেকে শুরু করে অন্যান্য যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা’র নানা ধরণের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরই) কাছে পাওয়া যায়। তবে সাম্প্রতিক কোনো তথ্য তারা সংকলন করতে পারেনি।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং এআরই-এর বর্তমান পরিচালক ড. এম শামসুল হক  জানান, তারা ওই তথ্যগুলো পুলিশের কাছ থেকে সংগ্রহ করে। কিন্তু বর্তমানে পুলিশের কাছ থেকে পূর্ণ সহায়তা না পাওয়ায় আপাতত তথ্য হালনাগাদ করা হচ্ছে না। তাছাড়া, অনেক তথ্য পুলিশের তালিকায় থাকে না বলেও তিনি জানান।

তবে গত বছরের নভেম্বরে এআরই থেকে কিছু সুনির্দিষ্ট তথ্যও পাওয়া গিয়েছিলো। ওই তথ্য বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনের কারণে সারাদেশে ৯০০টি দুর্ঘটনা ঘটেছে।

এর মাঝে ৫৮২টিই ছিল মারাত্মক। এআরই’র সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান ওই সময় বিবিসিকে বলেছিলেন, এই দুর্ঘটনাগুলোর মাঝে একটা বড় সংখ্যাই হলো অটোরিকশা এবং দুর্ঘটনার সংখ্যা বাস্তবে নিশ্চয়ই আরও অনেক বেশি।

এদিকে, সড়ক অব্যবস্থাপনা ও যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, গতবছর ব্যাটারি চালিত অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে।এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮৭৫ ও আহতের সংখ্যা এক হাজার ৭৭৯।

গত বছরেই অটোরিকশার কারণে দুর্ঘটনার শিকার হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিন হাজার ৯১ জন পুরুষ ও এক হাজার ৮৪ জন নারী চিকিৎসার জন্য এসেছিলেন বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি।

এই সংগঠনটি আরও জানিয়েছে, চলতি বছর এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৩৭১টি ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩৭৮ জন এবং আহত হয়েছেন ৭০৯ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র এক পর্যবেক্ষণে দেখা গেছে, দেশে চলাচলকারী ৬০ লাখ ব্যটারী চালিত অটোরিকশার কারণে সংগঠিত সড়ক দুর্ঘটনায় দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন জন ভর্তি হচ্ছেন। প্রতিটি জেলা সদর হাসপাতালে ১৫ থেকে ১৭ জন, প্রতিটি বিভাগীয় হাসপাতালে আহত রোগী ভর্তি হচ্ছেন ২০ জন ।

সমিতি’র মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী  বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ছোট যানবাহন। তাই, হতাহতের সংখ্যা এক বা দুইজন জন হারে হয় বলে গণমাধ্যমের কাছে এগুলো অতটা গুরুত্ব পায়না। সারাদেশে সংগঠিত ঘটনার মাত্র ১০ শতাংশ সংবাদমাধ্যমে স্থান পায়।

“দেশের সরকারি-বেসরকারি চার হাজার হাসপাতালে প্রতিবছর গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হচ্ছে। যারা ভর্তি হয় না, তাদের রেকর্ড থাকে না।”

Related posts

নারীরা এগিয়ে যাবে, কেউ দাবায়ে রাখতে পারবে না

fz@admin

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

News Desk

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত: আবদুল কাদের

News Desk